‘আর পারছি না’, ‘সব শেষ করে দিতে চাই’

Written by amj.project Published on 12/17/25

‘আর পারছি না’, ‘সব শেষ করে দিতে চাই’- এভাবে ভাববেন না। আত্মহত্যার মতো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে, সহানুভূতিশীল কারোর পাশে বসে একটু কথা বলে দেখুন। জীবন বড় সুন্দর, আশার। একটু সহানুভূতি, সামান্য পরামর্শ দিকনির্দেশনা, আর একটা ছোট্ট সুযোগেই বদলে যেতে পারে আমাদের চারপাশের মানুষের দুঃখ, হতাশা।

ফিরোজের গল্প আমাদের শেখায়—আত্মহত্যা কোনো সমাধান নয়। যত অন্ধকারই হোক, চাইলে আলো খুঁজে পাওয়া যায়। অনেক সময় সেই আলো আসে একটুখানি কথা, কারও বোঝাপড়া, বা নিছক একটি ফোনকল থেকেও। বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে আমাদের সবার অঙ্গীকার হোক—কেউ একা নয়, আমরা একে অপরের পাশে আছি।

আসুন ছড়িয়ে দেই সহানুভূতির আলো। 💚